ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

লিবিয়ার সাগরে নৌকাডুবি ২৬ বাংলাদেশি বহনকারী নৌকা ডুবল, নিহত ৪

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

লিবিয়ার সাগরে নৌকাডুবি ২৬ বাংলাদেশি বহনকারী নৌকা ডুবল, নিহত ৪

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আল-খোমস উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ার খবর পায় লিবিয়ান রেড ক্রিসেন্ট। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি নৌকায় ছিলেন মোট ৬৯ জন—দুজন মিসরীয় ও ৬৭ জন সুদানি নাগরিক, যাদের মধ্যে আটজন শিশু। তবে ওই নৌকাডুবিতে হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দল দ্রুত গিয়ে জীবিতদের উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা দেয়।

ইউরোপগামী অভিবাসীদের জন্য লিবিয়া দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, দেশটিতে শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, চাঁদাবাজি ও সহিংসতার শিকার হন—যা সমুদ্রপথের যাত্রাকে আরও বিপজ্জনক করে তুলছে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লিবিয়ার সাগরে নৌকাডুবি ২৬ বাংলাদেশি বহনকারী নৌকা ডুবল, নিহত ৪

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আল-খোমস উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ার খবর পায় লিবিয়ান রেড ক্রিসেন্ট। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি নৌকায় ছিলেন মোট ৬৯ জন—দুজন মিসরীয় ও ৬৭ জন সুদানি নাগরিক, যাদের মধ্যে আটজন শিশু। তবে ওই নৌকাডুবিতে হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দল দ্রুত গিয়ে জীবিতদের উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা দেয়।

ইউরোপগামী অভিবাসীদের জন্য লিবিয়া দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, দেশটিতে শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, চাঁদাবাজি ও সহিংসতার শিকার হন—যা সমুদ্রপথের যাত্রাকে আরও বিপজ্জনক করে তুলছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪