নারায়ণগঞ্জে গ্রেপ্তার আগৈলঝাড়ার গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ সরদার (১৯)–কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) দুপুরে তাকে বরিশালের আদালতে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার এবং শাহীন মৃধার ছেলে **আইয়ুব আলী মৃধা (২০)**সহ তিনজনের একটি দল।
গৃহবধূ তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় চলতি বছরের ৩ অক্টোবর বিকেলে বাড়িতে একা থাকার সুযোগে তিন বখাটে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আইয়ুব আলী মৃধাসহ অন্যরা সহযোগিতা করে। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
পরদিন ৪ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি আব্দুল্লাহ সরদারকে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিষয় : আওয়ামী লীগ
.png)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন