ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

মাদারীপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ আ.লীগের ৫০ নেতাকর্মীর নামে মামলা।

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

মাদারীপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ আ.লীগের ৫০ নেতাকর্মীর নামে মামলা।
ছবিঃ সংগৃহিত

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার মধ্যবর্তী ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টির ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার পর রাতেই কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন। এসময় তারা টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জটিকা মিছিল করেন। অবরোধের কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শাটডাউন ও অবরোধ কর্মসূচির নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ আরও অনেকে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তার নেতাকে আজ আদালতে পাঠানো হবে এবং বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।

বিষয় : আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাদারীপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ আ.লীগের ৫০ নেতাকর্মীর নামে মামলা।

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার মধ্যবর্তী ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টির ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার পর রাতেই কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন। এসময় তারা টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জটিকা মিছিল করেন। অবরোধের কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শাটডাউন ও অবরোধ কর্মসূচির নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ আরও অনেকে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তার নেতাকে আজ আদালতে পাঠানো হবে এবং বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪