ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

নিষেধাজ্ঞা না তুললে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি জয়ের

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

নিষেধাজ্ঞা না তুললে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি জয়ের
সজীব ওয়াজেদ জয়. ছবিঃ সংগৃহিত

সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তাদের সমর্থকরা আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দিতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত সহিংসতার দিকেও গড়াতে পারে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের ওপর অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি না তুললে জনগণ ও সমর্থকদের আন্দোলন আরও তীব্র হবে।”

জয় আরও দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতিতে জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, “যদি নিষেধাজ্ঞা বহাল থাকে, ফেব্রুয়ারির নির্বাচন স্বাভাবিকভাবে অনুষ্ঠিত নাও হতে পারে। সাধারণ সমর্থকদের ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

এ বিষয়ে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : আওয়ামী লীগ nirbachon

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নিষেধাজ্ঞা না তুললে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি জয়ের

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তাদের সমর্থকরা আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দিতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত সহিংসতার দিকেও গড়াতে পারে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের ওপর অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি না তুললে জনগণ ও সমর্থকদের আন্দোলন আরও তীব্র হবে।”

জয় আরও দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতিতে জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, “যদি নিষেধাজ্ঞা বহাল থাকে, ফেব্রুয়ারির নির্বাচন স্বাভাবিকভাবে অনুষ্ঠিত নাও হতে পারে। সাধারণ সমর্থকদের ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

এ বিষয়ে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪