ঠিক ১০ বছর আগে এই নভেম্বর মাসেই মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। বিতর্কিত বিচারিক প্রক্রিয়া নিয়ে সে সময় থেকেই নানা প্রশ্ন উঠে আসে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের নির্দোষতার দাবি জানিয়ে তিনি বেশ কয়েকটি বক্তব্যও দেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই পুরোনো একটি বক্তব্য ফের ভাইরাল হয়েছে। গত বছরের জুলাই–আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে রায় ঘোষণা করা হয়—তার পর থেকেই আবারো আলোচনায় আসে ভিডিওটি। রায়কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বহু ব্যবহারকারী সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই মন্তব্য নতুন করে শেয়ার করছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বলতে শোনা যায়—
“এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে…”
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক এই সদস্যের বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। অনেকেই তার ভবিষ্যদ্বাণীমূলক মন্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন, আবার অনেকে পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করছেন।
বিষয় : আওয়ামী লীগ শেখ হাসিনা
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন