ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

উত্তরায় আ:লীগ নেতা হাবিব হাসানের বাসভবনে আগুন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

উত্তরায় আ:লীগ নেতা হাবিব হাসানের বাসভবনে আগুন
ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার পর উত্তরার সেক্টর-৭ এর ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—বাড়ির ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং বাইরে জড়ো হয়েছে বহু মানুষ।

পরে ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয় : আওয়ামী লীগ Rajniti

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

উত্তরায় আ:লীগ নেতা হাবিব হাসানের বাসভবনে আগুন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার পর উত্তরার সেক্টর-৭ এর ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—বাড়ির ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং বাইরে জড়ো হয়েছে বহু মানুষ।

পরে ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪