জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ট্রাইব্যুনালের রায়: খালেদা জিয়ার সন্তোষ প্রকাশ। জুলাই মাসের ঘটনাবলিকে কেন্দ্র করে সংঘটিত কথিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এ রায়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছেন বলে দলের একাধিক সূত্র দাবি করেছে।
দলের এক জ্যেষ্ঠ নেতা জানান,
“ম্যাডাম (খালেদা জিয়া) টেলিভিশনে রায়টি দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। দীর্ঘদিন তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার তিনি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, তিনি এখনো খালেদা জিয়ার বাসায় যাননি, তবে সরাসরি সম্প্রচারে রায়টি দেখার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন।
রায়টি ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলে আরও ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গতকাল বেলা ২টা ৫০ মিনিটে রায় ঘোষণা করা হয়। আদালতকক্ষে আইনজীবী ছাড়াও জুলাই–আগস্টের ঘটনায় নিহতদের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন