সিইও আবু সাঈদ পিয়াসকে তুলে নেওয়ার অভিযোগে দেশজুড়ে মোবাইল ফোন দোকান বন্ধের ঘোষণা। দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশের তুলে নেওয়ার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বলেন, একজন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে গভীর রাতে আইনগত নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই তুলে নেওয়া দেশের ব্যবসায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এমবিসিবির পক্ষ থেকে আরও বলা হয়, বুধবার দিনের মধ্যেই পিয়াসকে মুক্তি না দিলে তারা সারাদেশে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। সংগঠনের নেতারা অভিযোগ করেন, মোবাইল ও প্রযুক্তিপণ্যের বাজারে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অযৌক্তিক হয়রানি ও অনিয়মিত অভিযান’ পরিচালনা করা হচ্ছে, যা ব্যবসায়ীদের আতঙ্কিত করে তুলেছে।
এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে সুমাশটেকের সিইও এবং স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে ডিবি পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত প্রায় ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসায় কয়েকজন গোয়েন্দা পুলিশ সদস্য প্রবেশ করে। তারা কোনো নোটিশ বা ব্যাখ্যা না দিয়েই পিয়াসকে সঙ্গে নিয়ে যায় এবং তার মোবাইল ফোনটিও জব্দ করে। এ ঘটনার পর থেকে পরিবার ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ব্যবসায়ী সমাজের দাবি, পিয়াসকে দ্রুত আইনের আওতায় এনে তার অবস্থান জানানো হোক এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হোক। অন্যথায় দেশের মোবাইল বাণিজ্য খাত অচল হয়ে যাবে বলে তারা সতর্ক করেছেন।
বিষয় : এমবিসিবি স্মার্টফোন দোকান
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন