বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার বিতর্কিত মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অবশেষে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ক্লিনিকটি বন্ধ করে গেটে নোটিস টাঙানো হয়।
এ অভিযানে প্রয়োজনীয় লজিস্টিকস না থাকায় সুইস মেডিকেল সেন্টারের অপারেশন কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয় এবং নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও মুচলেকা নেওয়া হয়। এছাড়া সড়ক দখল, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও লাইসেন্সবিহীন ব্যবসার কারণে চারজনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দালালবিরোধী অভিযানে তিনজনকে আটক করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২২ নভেম্বর একই ক্লিনিকে সিজারিয়ানের পর ভুল চিকিৎসায় প্রসূতি সাথী আক্তার পরি (২২)-এর মৃত্যু হলে এ ক্লিনিক নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এবং পরে মামলা করা হয়।
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন