ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

মায়ের স্নেহের অভাব অনুভব করছি: তারেক রহমান

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

মায়ের স্নেহের অভাব অনুভব করছি: তারেক রহমান
তারেক রহমান ছবিঃ সংগৃহিত

খালেদা জিয়া আইসিইউতে; সংকটে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এমন সংকটময় সময়ে দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন— “এমন অবস্থায় মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে।”

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং দেশ-বিদেশে দোয়া প্রার্থনার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

পোস্টে তারেক রহমান লিখেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দল-মত নির্বিশেষে দেশজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন এবং চিকিৎসার জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে।

জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়ার প্রতি দোয়া, ভালোবাসা এবং সুস্থতা কামনা আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

দেশে ফেরার বিষয়ে তিনি উল্লেখ করেন, সংকটের সময়ে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও এটি তাঁর একক সিদ্ধান্তের বিষয় নয়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে তাঁর পরিবার আশাবাদী বলেও জানান তিনি।

বিষয় : তারেক রহমান বেগম খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মায়ের স্নেহের অভাব অনুভব করছি: তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

খালেদা জিয়া আইসিইউতে; সংকটে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এমন সংকটময় সময়ে দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন— “এমন অবস্থায় মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে।”

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং দেশ-বিদেশে দোয়া প্রার্থনার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

পোস্টে তারেক রহমান লিখেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দল-মত নির্বিশেষে দেশজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন এবং চিকিৎসার জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে।

জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়ার প্রতি দোয়া, ভালোবাসা এবং সুস্থতা কামনা আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

দেশে ফেরার বিষয়ে তিনি উল্লেখ করেন, সংকটের সময়ে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও এটি তাঁর একক সিদ্ধান্তের বিষয় নয়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে তাঁর পরিবার আশাবাদী বলেও জানান তিনি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪