ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স অবস্থা বুঝে ব্যবস্থা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স অবস্থা বুঝে ব্যবস্থা
ছবিঃ সংগৃহিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুমতি দিলেই এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হবে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিভিন্ন বিদেশি হাসপাতালের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।

২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ৮০ বছর বয়সী এই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিন সকালে খালেদা জিয়াকে দেখতে এসে বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম তার দ্রুত সুস্থতা কামনা করেন। পরে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, তার অবস্থা এখনও অপরিবর্তিত।

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলও হাসপাতালে গিয়ে জানান, সংকটাপন্ন হলেও খালেদা জিয়া সজাগ আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা বুঝতে পারছেন।

বিষয় : বেগম খালেদা জিয়া অসুস্থ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স অবস্থা বুঝে ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুমতি দিলেই এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হবে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিভিন্ন বিদেশি হাসপাতালের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।

২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ৮০ বছর বয়সী এই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিন সকালে খালেদা জিয়াকে দেখতে এসে বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম তার দ্রুত সুস্থতা কামনা করেন। পরে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, তার অবস্থা এখনও অপরিবর্তিত।

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলও হাসপাতালে গিয়ে জানান, সংকটাপন্ন হলেও খালেদা জিয়া সজাগ আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা বুঝতে পারছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪