ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে বিএনপি কার্যালয়ে আগুন নাশকতার অভিযোগ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে বিএনপি কার্যালয়ে আগুন নাশকতার অভিযোগ

গৌরনদীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগ নেতৃবৃন্দের। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুরো কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে।

নেতৃবৃন্দ জানান, রাত আনুমানিক একটার দিকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে অগ্নি ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. এছাহাক সন্নমত অভিযোগ করে বলেন, “এ ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা। ওয়ার্ড বিএনপিকে দুর্বল করতে প্রতিপক্ষের ইন্ধনে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।” তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গৌরনদীতে বিএনপি কার্যালয়ে আগুন নাশকতার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

গৌরনদীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগ নেতৃবৃন্দের। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুরো কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে।

নেতৃবৃন্দ জানান, রাত আনুমানিক একটার দিকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে অগ্নি ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. এছাহাক সন্নমত অভিযোগ করে বলেন, “এ ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা। ওয়ার্ড বিএনপিকে দুর্বল করতে প্রতিপক্ষের ইন্ধনে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।” তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪