ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ইসলামপুর জামায়াতের একাধিক নেতা বিএনপিতে যোগদান

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ইসলামপুর জামায়াতের একাধিক নেতা বিএনপিতে যোগদান
ছবিঃ সংগৃহিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুলকান্দি খানবাড়িতে একটি অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এসময় বিএনপির নেতারা তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, সহসভাপতি সোনাহার খন্দকারসহ কয়েকজন নেতাকর্মী ও তাদের সমর্থনকারীরা।

অনুষ্ঠানে জামালপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ উপস্থিত থেকে যোগদানকারীদের স্বাগত জানান। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, “গণতন্ত্রের পক্ষে বিএনপির অবস্থানে আস্থা রেখেই তারা দলে যোগ দিয়েছেন।” 

যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, “দীর্ঘদিন জামায়াত করেছি, এখন বিএনপির নেতৃত্বে কাজ করতে চাই।”

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিষয় : জামায়াত বিএনপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসলামপুর জামায়াতের একাধিক নেতা বিএনপিতে যোগদান

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুলকান্দি খানবাড়িতে একটি অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এসময় বিএনপির নেতারা তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, সহসভাপতি সোনাহার খন্দকারসহ কয়েকজন নেতাকর্মী ও তাদের সমর্থনকারীরা।

অনুষ্ঠানে জামালপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ উপস্থিত থেকে যোগদানকারীদের স্বাগত জানান। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, “গণতন্ত্রের পক্ষে বিএনপির অবস্থানে আস্থা রেখেই তারা দলে যোগ দিয়েছেন।” 

যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, “দীর্ঘদিন জামায়াত করেছি, এখন বিএনপির নেতৃত্বে কাজ করতে চাই।”

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪