ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া
ছবিঃ সংগৃহিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত থাকলেও কোনো অবনতি হয়নি। হাসপাতালের বেডে নবম দিনে আগের তুলনায় তার নড়াচড়া ছিল লক্ষণীয়, পাশাপাশি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন বলেও জানা গেছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে তার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিক্যাল বোর্ড বৈঠক করে। একই দিনে তার ডায়ালাইসিস সম্পন্ন হয়। অবস্থার এ স্থিতিশীলতা বজায় থাকলে খুব শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের।

গত ২৩ নভেম্বর লিভারের জটিলতা ও কিডনি কার্যকারিতা কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাকে এক নজর দেখতে এবং শারীরিক খোঁজখবর নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা হাসপাতালে এসে ভিড় করছেন।

বিষয় : বিএনপি বেগম খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত থাকলেও কোনো অবনতি হয়নি। হাসপাতালের বেডে নবম দিনে আগের তুলনায় তার নড়াচড়া ছিল লক্ষণীয়, পাশাপাশি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন বলেও জানা গেছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে তার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিক্যাল বোর্ড বৈঠক করে। একই দিনে তার ডায়ালাইসিস সম্পন্ন হয়। অবস্থার এ স্থিতিশীলতা বজায় থাকলে খুব শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের।

গত ২৩ নভেম্বর লিভারের জটিলতা ও কিডনি কার্যকারিতা কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাকে এক নজর দেখতে এবং শারীরিক খোঁজখবর নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা হাসপাতালে এসে ভিড় করছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪