ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী টরকীতে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গৌরনদী টরকীতে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন আলহাজ্ব নূর মোহাম্মাদ হাসপাতাল থেকে আমিনুল ইসলাম নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে তিনি হাসপাতালে রোগী দেখছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম হাসপাতালের বিভিন্ন কাগজপত্রে নিজেকে চিকিৎসক হিসেবে তুলে ধরলেও তার এমবিবিএস ডিগ্রি বা সংশ্লিষ্ট কোনো নিবন্ধনের বৈধতা নিয়ে সন্দেহ দেখা দেয়। বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ ওঠে। পরে তদন্তে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে পুলিশকে খবর দেওয়া হয়।

গৌরনদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আমিনুল ইসলাম কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেননি। তবুও তিনি দীর্ঘদিন ধরে রোগী দেখানো, প্রেসক্রিপশন দেওয়া এবং বিভিন্ন চিকিৎসা কার্যক্রমে জড়িত ছিলেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিজ্ঞ মহলের দাবি, ভুয়া চিকিৎসকদের কারণে রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, যা জীবনের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষও এ ঘটনার তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

পুলিশ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব ও অবহেলা থাকলে তা-ও খতিয়ে দেখা হবে।

বিষয় : গৌরনদী বরিশাল বেগম খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদী টরকীতে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন আলহাজ্ব নূর মোহাম্মাদ হাসপাতাল থেকে আমিনুল ইসলাম নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে তিনি হাসপাতালে রোগী দেখছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম হাসপাতালের বিভিন্ন কাগজপত্রে নিজেকে চিকিৎসক হিসেবে তুলে ধরলেও তার এমবিবিএস ডিগ্রি বা সংশ্লিষ্ট কোনো নিবন্ধনের বৈধতা নিয়ে সন্দেহ দেখা দেয়। বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ ওঠে। পরে তদন্তে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে পুলিশকে খবর দেওয়া হয়।

গৌরনদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আমিনুল ইসলাম কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেননি। তবুও তিনি দীর্ঘদিন ধরে রোগী দেখানো, প্রেসক্রিপশন দেওয়া এবং বিভিন্ন চিকিৎসা কার্যক্রমে জড়িত ছিলেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিজ্ঞ মহলের দাবি, ভুয়া চিকিৎসকদের কারণে রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, যা জীবনের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষও এ ঘটনার তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

পুলিশ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব ও অবহেলা থাকলে তা-ও খতিয়ে দেখা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪