ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান সালাহউদ্দিন আহমেদ

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান সালাহউদ্দিন আহমেদ
ছবিঃ সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের বৈঠক ছিল আমাদের অন্যান্য দিনের মতোই নিয়মিত বৈঠক। তবে বৈঠকে নতুন করে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে।”

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ পরবর্তীতে বক্তব্য দেবেন।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের বিভিন্ন কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনাও আলোচনা হয় বলে জানা গেছে।

বিষয় : তারেক রহমান বিএনপি সালাউদ্দিন আহমেদ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান সালাহউদ্দিন আহমেদ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের বৈঠক ছিল আমাদের অন্যান্য দিনের মতোই নিয়মিত বৈঠক। তবে বৈঠকে নতুন করে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে।”

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ পরবর্তীতে বক্তব্য দেবেন।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের বিভিন্ন কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনাও আলোচনা হয় বলে জানা গেছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪