ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ঈশ্বরদীতে সংঘর্ষে পিস্তল হাতে জামায়াত কর্মী গ্রেপ্তার

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদীতে সংঘর্ষে পিস্তল হাতে জামায়াত কর্মী গ্রেপ্তার
ছবিঃ সংগৃহিত

পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষের সময় পিস্তল হাতে ভাইরাল হওয়া যুবক তুষার মণ্ডল (২১) গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সংঘর্ষে ব্যবহৃত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তুষার মণ্ডলের বাড়ি ঈশ্বরদীর ভেলুপাড়ায়। তিনি জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সহযোগী বলে ডিবি জানায়। তবে জামায়াত তাকে দলের কর্মী হিসেবে অস্বীকার করেছে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, সংঘর্ষের পর থেকে তুষার পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আলহাজ মোড় চর গড়গড়ি এলাকায় জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়। সংঘর্ষের সময় পিস্তল হাতে ফাঁকা গুলি ছোড়েন তুষার। ভাঙচুর করা হয় প্রায় ২০টি মোটরসাইকেল, অগ্নিসংযোগও ঘটে।

এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে আসামি করে পৃথক মামলা দায়ের করেছে। পুলিশ জানায়—আসন্ন নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত।

বিষয় : জামায়াত বিএনপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে সংঘর্ষে পিস্তল হাতে জামায়াত কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষের সময় পিস্তল হাতে ভাইরাল হওয়া যুবক তুষার মণ্ডল (২১) গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সংঘর্ষে ব্যবহৃত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তুষার মণ্ডলের বাড়ি ঈশ্বরদীর ভেলুপাড়ায়। তিনি জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সহযোগী বলে ডিবি জানায়। তবে জামায়াত তাকে দলের কর্মী হিসেবে অস্বীকার করেছে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, সংঘর্ষের পর থেকে তুষার পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আলহাজ মোড় চর গড়গড়ি এলাকায় জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়। সংঘর্ষের সময় পিস্তল হাতে ফাঁকা গুলি ছোড়েন তুষার। ভাঙচুর করা হয় প্রায় ২০টি মোটরসাইকেল, অগ্নিসংযোগও ঘটে।

এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে আসামি করে পৃথক মামলা দায়ের করেছে। পুলিশ জানায়—আসন্ন নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪