বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে গৌরনদীতে ধানের শীষ প্রতীকের গেঞ্জি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্র দলের উদ্যোগে স্থানীয় বিভিন্ন এলাকায় এগুলো বিতরণ করা হয়।
উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ প্রতীককে জনগণের কাছে আরও পরিচিত করতে এই গেঞ্জি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সাধারণ ভোটারসহ তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয় ছাত্র দল নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে আমরা মাঠে সক্রিয় আছি। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, আর গেঞ্জি বিতরণ সেই গণসংযোগেরই একটি অংশ।
এ সময় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন