বরিশালের টরকী বন্দর দোকান মালিক সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় টরকী বন্দর ট্রাক স্টান্ড পল্টনে আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দলীয় নেতাকর্মী ছাড়াও বন্দরের ব্যাবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বরিশাল উত্তর জেলা শাখার সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বক্তব্যে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া এক অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার সুস্থতা শুধু বিএনপির নয়, দেশের সাধারণ মানুষেরও প্রত্যাশা। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আজ তার জন্য সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়া দেশের সংকট মুহূর্তে গণতন্ত্র রক্ষায় যে দৃঢ় ভূমিকা রেখেছেন, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টরকী বন্দর দোকান মালিক সমিতির সভাপতি, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া। তিনি বলেন, “দলের কঠিন সময়ের মধ্যেই আমাদের নেত্রী গুরুতর অসুস্থ। এ অবস্থায় তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। নেতাকর্মীদের মধ্যে বর্তমানে যে উদ্বেগ বিরাজ করছে, তার অবসান হবে নেত্রীর দ্রুত আরোগ্যের মধ্য দিয়েই।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব ‘জনতার মেয়র’ জহির সাজ্জাদ হান্নান শরিফ, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, টরকী বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান শরীফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ ভূঁইয়া, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তারিকুল ইসলাম কাফীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ধর্মীয় নেতৃবৃন্দ বিশেষ দোয়া পরিচালনা করেন। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ছাড়াও দেশ ও জাতির সার্বিক শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং রাজনৈতিক বিভেদ কমিয়ে দেশের উন্নয়ন ও কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
আয়োজকরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শারীরিক অবস্থার অবনতিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দুশ্চিন্তা বিরাজ করছে। তাই তার সুস্থতা কামনায় টরকী বন্দরে আয়োজিত দোয়া-মোনাজাত ছিল সাধারণ মানুষের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
দোয়া মাহফিলকে কেন্দ্র করে বিকেল থেকেই নেতাকর্মী ও সমর্থকরা সমিতি প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। স্থানীয় মানুষদের উপস্থিতি ও উৎসাহে আয়োজকরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন