জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি জোরদার, জনসংযোগ বৃদ্ধি এবং মাঠপর্যায়ের সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা দলীয় কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনা, নির্বাচনী লক্ষ্য এবং মাঠপর্যায়ের করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভার সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাজিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং বরিশাল-১ আসনের সম্ভাব্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এই আসনের প্রতিটি ইউনিয়ন ও গ্রামে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি ঐক্যবদ্ধ প্রচারণা চালাতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী পৌর আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সভায় গ্রামে গ্রামে গণসংযোগ, ভোটারদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার, ভোটার তালিকা বিশ্লেষণ এবং নির্বাচনী কমিটি পুনর্গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রস্তুতি সভাটি বরিশাল-১ আসনে দলের নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করবে।
বিষয় : গৌরনদী বরিশাল গণধিকার পরিষদ
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন