ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বরিশাল গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বার্থী ক্লাব মাঠে এ অনুষ্ঠানে এলাকাজুড়ে এক শান্ত ও ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়।

বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু সরদারের সভাপতিত্বে আয়োজিত দোয়া-মোনাজাতে উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ স্বপন, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম বেপারী, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ফিরোজ হাওলাদার, বিএনপি নেতা কিছলু সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম স্বাদী মিরা, যুবদল নেতা রুহুল আমিন, যুবদল নেতা শহীদুল ফকিরসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া-মোনাজাতে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। শেষে মাওলানা নুর-আমিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন, যেখানে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং নেতাকর্মীদের মঙ্গল কামনা করা হয়।

বিষয় : বিএনপি বেগম খালেদা জিয়া দোয়া অনুষ্ঠান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বরিশাল গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বার্থী ক্লাব মাঠে এ অনুষ্ঠানে এলাকাজুড়ে এক শান্ত ও ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়।

বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু সরদারের সভাপতিত্বে আয়োজিত দোয়া-মোনাজাতে উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ স্বপন, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম বেপারী, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ফিরোজ হাওলাদার, বিএনপি নেতা কিছলু সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম স্বাদী মিরা, যুবদল নেতা রুহুল আমিন, যুবদল নেতা শহীদুল ফকিরসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া-মোনাজাতে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। শেষে মাওলানা নুর-আমিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন, যেখানে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং নেতাকর্মীদের মঙ্গল কামনা করা হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪