ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বেগম রোকেয়া দিবসে গৌরনদীতে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বেগম রোকেয়া দিবসে গৌরনদীতে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নারীবিষয়ক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নারীর ক্ষমতায়ন, নারী অধিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতকরণে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা সচেতনতামূলক স্লোগান দেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি। অদম্য নারীদের জীবনসংগ্রাম সমাজের জন্য অনুপ্রেরণা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম তাঁর বক্তব্যে বলেন, বেগম রোকেয়া কেবল নারী জাগরণের পথপ্রদর্শকই নন, তিনি সমগ্র বাঙালি সমাজকে আলোকিত করেছেন। আধুনিক বাংলাদেশে নারীরা সব ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখাচ্ছে। সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক, সিনিয়র সাংবাদিক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু সুলতান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন, উপজেলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহউদ্দিন, মহিলা সংস্থা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, সমাজে নারীদের এগিয়ে যেতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে শিক্ষার প্রসার এবং আইনি সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জীবনের নানা ঝুঁকি, প্রতিকূলতা ও সংগ্রাম মোকাবিলা করে নিজ অবস্থানে দাঁড়িয়ে থাকা অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান করা হয়। অদম্য নারীদের পক্ষ থেকে বক্তব্য দেন হোসনেয়ারা বেবি, মনিরা বেগম ও মনিরা। তারা বলেন, সুযোগ এবং সামান্য সহযোগিতা পেলে সমাজে পিছিয়ে থাকা নারীরাও সফল হতে পারে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বেগম রোকেয়া দিবসে গৌরনদীতে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪