লক্ষ্মীপুরে উঠান বৈঠকে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১০ দিনের মধ্যেই দেশে ফিরবেন এবং জাতীয় নির্বাচনে অংশ নেবেন। বুধবার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ‘অত্যাচার-নির্যাতনের’ কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অবনতির দিকে গেছে। এ্যানির দাবি, কারাবন্দিত্বের সময় খালেদা জিয়ার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’।
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে এ্যানি বলেন, তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আর তার বেঁচে থাকাই বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী রাখছে।
এ্যানি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ‘অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে লড়াই। তিনি রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বিষয় : Bnp Tarekrahman তারেক রহমান
.png)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুরে উঠান বৈঠকে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১০ দিনের মধ্যেই দেশে ফিরবেন এবং জাতীয় নির্বাচনে অংশ নেবেন। বুধবার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ‘অত্যাচার-নির্যাতনের’ কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অবনতির দিকে গেছে। এ্যানির দাবি, কারাবন্দিত্বের সময় খালেদা জিয়ার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’।
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে এ্যানি বলেন, তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আর তার বেঁচে থাকাই বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী রাখছে।
এ্যানি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ‘অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে লড়াই। তিনি রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
.png)
আপনার মতামত লিখুন