ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা
ছবিঃ সংগৃহিত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সহ সব ধাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, ভোটগ্রহণের দিন সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল টিমও দায়িত্ব পালন করবে, যাতে কোনও বিশৃঙ্খলার সুযোগ না থাকে।

নির্বাচন কমিশনের মতে, এ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

বিষয় : ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সহ সব ধাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, ভোটগ্রহণের দিন সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল টিমও দায়িত্ব পালন করবে, যাতে কোনও বিশৃঙ্খলার সুযোগ না থাকে।

নির্বাচন কমিশনের মতে, এ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪