ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গুলিবিদ্ধ ওসমান হাদি কোমায়

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গুলিবিদ্ধ ওসমান হাদি কোমায়
ছবিঃ সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে কোমায় রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে জরুরি বিভাগে আনা হয়। ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানান, হাদির মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন কোমায় আছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে; তারা নিশ্চিত তথ্য জানালে বিস্তারিত বলা সম্ভব হবে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে।

বিষয় : ওসমান হাদি কোমায়

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গুলিবিদ্ধ ওসমান হাদি কোমায়

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে কোমায় রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে জরুরি বিভাগে আনা হয়। ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানান, হাদির মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন কোমায় আছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে; তারা নিশ্চিত তথ্য জানালে বিস্তারিত বলা সম্ভব হবে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪