আন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে নির্দেশ দিয়েছেন—আওয়ামী লীগের যেসব ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা থাকুক বা না থাকুক, দেখামাত্র আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে ছাত্রনেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশনা দেন। এ সময় জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তারসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তিনি বলেন, মূল অভিযুক্ত গ্রেপ্তার না হলেও তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একজন সহযোগীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
বিষয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন