সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেইজে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ তায়ালা শহীদ হিসেবে কবুল করেছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে ও দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
বিষয় : ওসমান হাদী ইনকিলাব মঞ্চ
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন