ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে হাদি হত্যার বিচার চেয়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে হাদি হত্যার বিচার চেয়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে রাজপথে নেমেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন গণঅভ্যুত্থানের সংগ্রামী কণ্ঠ। তার হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। দ্রুত বিচার শুরু না হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী গৌরনদী পৌর আমির হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সজল, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাব্বির হোসেনসহ জুলাই যোদ্ধারা।

এর আগে সরকারি গৌরনদী কলেজ মসজিদে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিষয় : গৌরনদী বরিশাল ওসমান হাদি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গৌরনদীতে হাদি হত্যার বিচার চেয়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে রাজপথে নেমেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন গণঅভ্যুত্থানের সংগ্রামী কণ্ঠ। তার হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। দ্রুত বিচার শুরু না হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী গৌরনদী পৌর আমির হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সজল, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাব্বির হোসেনসহ জুলাই যোদ্ধারা।

এর আগে সরকারি গৌরনদী কলেজ মসজিদে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪