ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

দেশের পরিস্থিতি ঘোলাটে করতেই হাদি হত্যা: মির্জা আব্বাস

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

দেশের পরিস্থিতি ঘোলাটে করতেই হাদি হত্যা: মির্জা আব্বাস
ছবিঃ সংগৃহিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে দেশবিরোধী শক্তি শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় তিনি এ অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধী ও পরাজিত শক্তি কখনও এ দেশের শান্তি চায়নি। তারা আবারও দাঁত প্রসারিত করে খুন-রাহাজানি শুরু করেছে। প্রয়োজন হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একাত্তরের মতোই জবাব দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি কখনও খুন, বিশৃঙ্খলা বা মবের রাজনীতিতে বিশ্বাস করে না। সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন হতেই হবে। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না। তারেক রহমান দেশে ফিরলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয় : বিএনপি মির্জা আব্বাস

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেশের পরিস্থিতি ঘোলাটে করতেই হাদি হত্যা: মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে দেশবিরোধী শক্তি শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় তিনি এ অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধী ও পরাজিত শক্তি কখনও এ দেশের শান্তি চায়নি। তারা আবারও দাঁত প্রসারিত করে খুন-রাহাজানি শুরু করেছে। প্রয়োজন হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একাত্তরের মতোই জবাব দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি কখনও খুন, বিশৃঙ্খলা বা মবের রাজনীতিতে বিশ্বাস করে না। সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন হতেই হবে। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না। তারেক রহমান দেশে ফিরলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪