ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ‘আব্বু আমাকে নাও’ আমাকে নাও, বলেই পুড়ে গেল ছোট্ট আয়শা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ‘আব্বু আমাকে নাও’ আমাকে নাও, বলেই পুড়ে গেল ছোট্ট আয়শা
ছবিঃ সংগৃহিত

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ৭ বছরের শিশু আয়শা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সময় বেলাল হোসেন, তাঁর স্ত্রী নাজমা বেগম ও তিন মেয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন ও ধোঁয়ার তীব্রতায় তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত ঘরের টিনের ফাঁক দিয়ে স্ত্রী ও দুই মেয়েকে বের করা সম্ভব হলেও ছোট মেয়ে আয়শা আক্তারকে উদ্ধার করা যায়নি। আগুনের মধ্যে দাঁড়িয়ে শিশুটি সাহায্যের জন্য চিৎকার করলেও কাছে যাওয়া সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে বেলাল হোসেনের দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন নিজেও আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁর বাড়ির দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে আয়শা আক্তারের দাফন সম্পন্ন করা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : বিএনপি লক্ষ্মীপুর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ‘আব্বু আমাকে নাও’ আমাকে নাও, বলেই পুড়ে গেল ছোট্ট আয়শা

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ৭ বছরের শিশু আয়শা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সময় বেলাল হোসেন, তাঁর স্ত্রী নাজমা বেগম ও তিন মেয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন ও ধোঁয়ার তীব্রতায় তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত ঘরের টিনের ফাঁক দিয়ে স্ত্রী ও দুই মেয়েকে বের করা সম্ভব হলেও ছোট মেয়ে আয়শা আক্তারকে উদ্ধার করা যায়নি। আগুনের মধ্যে দাঁড়িয়ে শিশুটি সাহায্যের জন্য চিৎকার করলেও কাছে যাওয়া সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে বেলাল হোসেনের দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন নিজেও আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁর বাড়ির দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে আয়শা আক্তারের দাফন সম্পন্ন করা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪