ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর সদস্য নির্বাচিত

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর সদস্য নির্বাচিত

গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর বিচারকার্যের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার এই গুরুত্বপূর্ণ অর্জনে গৌরনদী উপজেলাসহ বরিশাল জেলায় আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে আইন পেশায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তার এই সাফল্যে গৌরনদীর সর্বস্তরের মানুষ, আইনজীবী সমাজ এবং দলীয় নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন দায়িত্বে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখবেন।

বিষয় : গৌরনদী বরিশাল বিএনপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর সদস্য নির্বাচিত

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর বিচারকার্যের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার এই গুরুত্বপূর্ণ অর্জনে গৌরনদী উপজেলাসহ বরিশাল জেলায় আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে আইন পেশায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তার এই সাফল্যে গৌরনদীর সর্বস্তরের মানুষ, আইনজীবী সমাজ এবং দলীয় নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন দায়িত্বে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখবেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪