ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
ছবিঃ সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র।

দলীয় সূত্র জানায়, তাসনিম জারা আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে ডা. তাসনিম জারা উল্লেখ করেন, খিলগাঁওয়ের সন্তান হিসেবে নিজ এলাকার মানুষের জন্য কাজ করা ছিল তার আজীবনের স্বপ্ন। সংসদ সদস্য হিসেবে দেশ ও জনগণের সেবা করার পরিকল্পনা তার থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেন, দেশবাসীর কাছে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় পরিচয়ের বাইরে থেকে জনগণের সরাসরি সমর্থন নিয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য।

ঢাকা-৯ আসনের অন্তর্গত খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের উদ্দেশে ডা. তাসনিম জারা বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কোনো দলীয় কার্যালয় কিংবা সুসংগঠিত কর্মীবাহিনী থাকবে না। আপনাদের মেয়ে হিসেবে আমার একমাত্র শক্তি ও ভরসা আপনারাই। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার যে অদম্য ইচ্ছা আমার রয়েছে, তার প্রতি আপনাদের সমর্থন চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি নারীদের অংশগ্রহণ ও নাগরিক অধিকার রক্ষায় সংসদে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।

ডা. তাসনিম জারার এই ঘোষণার পর ঢাকা-৯ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ নির্বাচনী মাঠে কী ধরনের প্রভাব ফেলবে, সে বিষয়ে স্থানীয় রাজনীতিতে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

বিষয় : NCP তাসনিম জারা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪