বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত সময়ের মধ্যে তিনি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এম জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের সমর্থন পেলে বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার দাবি জানান।
উল্লেখ্য, বরিশাল-১ আসনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় এলাকায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিষয় : গৌরনদী বরিশাল জহির উদ্দিন স্বপন
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত সময়ের মধ্যে তিনি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এম জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের সমর্থন পেলে বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার দাবি জানান।
উল্লেখ্য, বরিশাল-১ আসনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় এলাকায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
.png)
আপনার মতামত লিখুন