ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ভোর ৬টায় ইন্তেকাল করলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ভোর ৬টায় ইন্তেকাল করলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
ছবিঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ঢাকা, ৩০ ডিসেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে বলেছেন, ‘আম্মা আর নেই।’

এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার বিদেহী আত্মার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় তার জন্ম। তার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার। পড়াশোনা করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে। ১৯৬০ সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ে করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো সংসদীয় আসনে পরাজিত হননি—যা দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত।

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভোর ৬টায় ইন্তেকাল করলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা, ৩০ ডিসেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে বলেছেন, ‘আম্মা আর নেই।’

এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার বিদেহী আত্মার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় তার জন্ম। তার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার। পড়াশোনা করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে। ১৯৬০ সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ে করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো সংসদীয় আসনে পরাজিত হননি—যা দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত।

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪