ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
ছবিঃ সংগৃহিত

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক নেতা-কর্মী। সংগঠনটির শেরপুর জেলা প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে দলে স্বাগত জানান।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ তিন শতাধিক নেতা-কর্মী।

অনুষ্ঠানে বক্তব্যে ফারহান ফুয়াদ তুহিন বলেন, সামনে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বিষয় : বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র যোগদান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক নেতা-কর্মী। সংগঠনটির শেরপুর জেলা প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে দলে স্বাগত জানান।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ তিন শতাধিক নেতা-কর্মী।

অনুষ্ঠানে বক্তব্যে ফারহান ফুয়াদ তুহিন বলেন, সামনে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪