ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ছবি: বিএনপি নেতা সানাউল মৃধা।

বরিশাল এর গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাসুদেব পাড়া গুচ্ছগ্রাম এলাকায় সন্ত্রাস, নারী নির্যাতন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা সানাউল মৃধা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মোঃ জুয়েল সরদার, তার আত্মীয়-স্বজন ও অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

বক্তারা জানান, বিএনপির নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। অভিযোগ অনুযায়ী, এক প্রবাসীর স্ত্রীসহ একাধিক নারীকে হুমকি, হয়রানি ও শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছে। 

এসব ঘটনার পর ভুক্তভোগীরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, অভিযুক্তরা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, মানহানিকর প্রচারণা ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, বাজারে চাঁদা দাবি এবং রাজনৈতিক মামলার অপব্যবহারের অভিযোগও তোলা হয়।

এমতাবস্থায় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে জনমনে ক্ষোভ বাড়বে, যার বিরূপ প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয় : গৌরনদী নলচিড়া সংবাদ সম্মেলন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গৌরনদীতে সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশাল এর গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাসুদেব পাড়া গুচ্ছগ্রাম এলাকায় সন্ত্রাস, নারী নির্যাতন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা সানাউল মৃধা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মোঃ জুয়েল সরদার, তার আত্মীয়-স্বজন ও অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

বক্তারা জানান, বিএনপির নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। অভিযোগ অনুযায়ী, এক প্রবাসীর স্ত্রীসহ একাধিক নারীকে হুমকি, হয়রানি ও শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছে। 

এসব ঘটনার পর ভুক্তভোগীরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, অভিযুক্তরা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, মানহানিকর প্রচারণা ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, বাজারে চাঁদা দাবি এবং রাজনৈতিক মামলার অপব্যবহারের অভিযোগও তোলা হয়।

এমতাবস্থায় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে জনমনে ক্ষোভ বাড়বে, যার বিরূপ প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪