লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আওয়ামী লীগ-এর পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী এলাকায় আয়োজিত এক সমাবেশে তারা বিএনপিতে যোগদান করেন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল। এছাড়া বক্তব্য রাখেন হাবিবুর রহমান হবি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে রোকন উদ্দিন বাবুল বলেন, আপনাদের এই যোগদানে বিএনপি আরও শক্তিশালী হলো। বিএনপিতে কোনো সিনিয়র-জুনিয়র ভেদাভেদ নেই; যোগ্যতার ভিত্তিতেই সবাই এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের রায় পেলে এলাকার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক হাসানুল হক বান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নবাগত নেতাকর্মীরা বিএনপির নেতৃত্বে আস্থা প্রকাশ করে আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
বিষয় : আওয়ামী লীগ বিএনপি যোগদান
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন