বরিশাল| গৌরনদী উপজেলা প্রতিনিধি|মোঃ সুজন শরীফ।
বরিশালের গৌরনদীতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং গত ১৫ বছরে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ গৌরনদী কলেজ ঈদগাঁহ মাঠে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসন (গৌরনদী ও আগৈলঝাড়া) ধানের শীষের মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।
দোয়া-মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম. জহির উদ্দিন স্বপন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনি যাত্রা শুরু করা হয়েছে। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল রহমান স্বপন শরিফসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দোয়া-মোনাজাত শেষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং নির্বাচনি কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিষয় : গৌরনদী বরিশাল জহির উদ্দিন স্বপন
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন