ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদারসহ প্রবাসীদের সংবর্ধনা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদারসহ প্রবাসীদের সংবর্ধনা
ছবিঃ বিএনপি নেতা-গোলাম কিবরিয়া তালুকদার

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ইল্লা বাসস্ট্যান্ডে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল চারটার সময় ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামের অন্যতম সংগঠক ও ইউরোপ বিএনপির নেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া তালুকদারসহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দের দেশের মাটিতে আগমন উপলক্ষে এক বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পেশার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মো. গোলাম কিবরিয়া তালুকদারসহ আগত প্রবাসীদের ফুলের মালা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ বিরোধী পরিষদের নেতৃবৃন্দ অতিথিদের বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো. মাইনুল ইসলাম (মানু)। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. এনাম তালুকদার এবং খানজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যারা সংগ্রাম চালিয়ে গেছেন, তাদের এই ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। তারা আগামীতেও দেশ ও জনগণের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ বিরোধী পরিষদ।

বিষয় : গৌরনদী বরিশাল barisal

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬

গৌরনদীতে প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদারসহ প্রবাসীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ইল্লা বাসস্ট্যান্ডে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল চারটার সময় ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামের অন্যতম সংগঠক ও ইউরোপ বিএনপির নেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া তালুকদারসহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দের দেশের মাটিতে আগমন উপলক্ষে এক বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পেশার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মো. গোলাম কিবরিয়া তালুকদারসহ আগত প্রবাসীদের ফুলের মালা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ বিরোধী পরিষদের নেতৃবৃন্দ অতিথিদের বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো. মাইনুল ইসলাম (মানু)। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. এনাম তালুকদার এবং খানজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যারা সংগ্রাম চালিয়ে গেছেন, তাদের এই ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। তারা আগামীতেও দেশ ও জনগণের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ বিরোধী পরিষদ।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪