ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে নির্বাচনী প্রচারাভিযানকে কার্যকর করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে নির্বাচনী প্রচারাভিযানকে কার্যকর করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি: মোঃ সুজন শরীফ 

গৌরনদীতে নির্বাচনী প্রচারাভিযানকে আরও কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার পরিচালনা, ভোটারদের সঙ্গে কার্যকর যোগাযোগের কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ব্যবস্থাপনা, দলীয় বার্তা সঠিকভাবে উপস্থাপন এবং গুজব মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে নেতৃত্ব দেন আরাফাত বিল্লাল খান সাবেক প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদল নেতা মো. সিরাজ সরদার, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব সরদারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ তুলে ধরে দিকনির্দেশনা দেন। কর্মশালায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রচার টিমের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক নির্বাচনী প্রচারাভিযান নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী এবং কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : গৌরনদী বরিশাল জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে নির্বাচনী প্রচারাভিযানকে কার্যকর করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

গৌরনদী প্রতিনিধি: মোঃ সুজন শরীফ 

গৌরনদীতে নির্বাচনী প্রচারাভিযানকে আরও কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার পরিচালনা, ভোটারদের সঙ্গে কার্যকর যোগাযোগের কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ব্যবস্থাপনা, দলীয় বার্তা সঠিকভাবে উপস্থাপন এবং গুজব মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে নেতৃত্ব দেন আরাফাত বিল্লাল খান সাবেক প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদল নেতা মো. সিরাজ সরদার, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব সরদারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ তুলে ধরে দিকনির্দেশনা দেন। কর্মশালায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রচার টিমের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক নির্বাচনী প্রচারাভিযান নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী এবং কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪