ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল সফর ঘিরে তারেক রহমানের নতুন কর্মসূচি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বরিশাল সফর ঘিরে তারেক রহমানের নতুন কর্মসূচি
ছবিঃ সংগৃহীত তারেক রহমান।

বরিশাল সফরকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে তার বরিশালের নির্বাচনী জনসভা একদিন পিছিয়ে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার স্থান বেলস পার্ক মাঠ পরিদর্শন শেষে এসব তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

তিনি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমন ও জনসভাকে ঘিরে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শনে এসেছি।

মজিবর রহমান সরোয়ার আরও বলেন, “তারেক রহমানের বরিশালে এসে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়া আমাদের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। তার উপস্থিতি নির্বাচন পরিচালনা ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ২৬ জানুয়ারির পরিবর্তে ২৭ জানুয়ারি তারেক রহমান বরিশাল আসছেন। তাকে বরণ করে নিতে যুবক, ছাত্র ও এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ। মিছিল, মিটিংসহ সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন গতি ও মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

বিষয় : তারেক রহমান বরিশাল BNP

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬

বরিশাল সফর ঘিরে তারেক রহমানের নতুন কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪