গত ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় গৌরনদী অডিটোরিয়াম মাঠে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি। তিনি বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দল পরিচালনা করেছেন এবং তার নেতৃত্বে জনগণ বিএনপিকে তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে দল পুনর্গঠিত ও ঐক্যবদ্ধ হয়েছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের মনোনীত প্রার্থী তথা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আকন কুদ্দুসুর রহমান বলেন, দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। বরিশাল-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।
আলোচনা সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।
আলোচনা সভা শেষে আকন কুদ্দুসুর রহমান ঢাকা–বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন। দলীয় নেতাকর্মীদের দেওয়া ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা।
দিনব্যাপী এই নির্বাচনী কর্মসূচিতে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সভা, মতবিনিময় এবং লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।
বিষয় : গৌরনদী বরিশাল আকন কুদ্দুসু রহমান
.png)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন