ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

দীর্ঘ দুই যুগ পর বরিশালে তারেক রহমান

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

দীর্ঘ দুই যুগ পর বরিশালে তারেক রহমান
ছবিঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রচারণায় অংশ নিতে দক্ষিণাঞ্চলে বিএনপি চেয়ারম্যান। প্রচারণায় অংশ নিতে দক্ষিণাঞ্চলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই যুগ পর বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণায় অংশ নিতে তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন।

হেলিকপ্টার থেকে নামার পরপরই তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বরিশাল বিভাগ ও জেলা বিএনপির শীর্ষ নেতারা। তার আগমনকে কেন্দ্র করে বরিশাল স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন।

তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক, বরিশাল স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। বরিশাল বিভাগের ছয় জেলা থেকে লাখো বিএনপি নেতাকর্মী ও সমর্থক সেখানে উপস্থিত হন বলে দলীয় সূত্রে জানা গেছে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের সরাসরি উপস্থিতি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তাদের মতে, তার মঞ্চে উপস্থিতি ও বক্তব্য দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ বিরতির পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশালে আগমন করায় দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা, আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলীয় নেতাকর্মীরা।

বিষয় : বরিশাল বিএনপি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দীর্ঘ দুই যুগ পর বরিশালে তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রচারণায় অংশ নিতে দক্ষিণাঞ্চলে বিএনপি চেয়ারম্যান। প্রচারণায় অংশ নিতে দক্ষিণাঞ্চলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই যুগ পর বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণায় অংশ নিতে তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন।

হেলিকপ্টার থেকে নামার পরপরই তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বরিশাল বিভাগ ও জেলা বিএনপির শীর্ষ নেতারা। তার আগমনকে কেন্দ্র করে বরিশাল স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন।

তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক, বরিশাল স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। বরিশাল বিভাগের ছয় জেলা থেকে লাখো বিএনপি নেতাকর্মী ও সমর্থক সেখানে উপস্থিত হন বলে দলীয় সূত্রে জানা গেছে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের সরাসরি উপস্থিতি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তাদের মতে, তার মঞ্চে উপস্থিতি ও বক্তব্য দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ বিরতির পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশালে আগমন করায় দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা, আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলীয় নেতাকর্মীরা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪