ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালে জহির উদ্দিন স্বপনের স্লোগান “ভোট দিবো কিসে-ধানের শীষে”

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বরিশালে জহির উদ্দিন স্বপনের স্লোগান “ভোট দিবো কিসে-ধানের শীষে”
বরিশাল বেলস পার্কে বিএনপির নির্বাচনী জনসভা

বরিশাল বেলস পার্কে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জনগণের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।

জনসভায় আরও বক্তব্য রাখেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ চলাকালে ভোট দিবো কিসে—ধানের শীষে”, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বেলস পার্ক এলাকা। উৎসাহ-উদ্দীপনায় ভরে ওঠে জনসভা প্রাঙ্গণ।

সমাবেশকে কেন্দ্র করে বেলস পার্ক ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল।

এ সময় বিএনপি নেতারা জানান, বরিশাল বিভাগজুড়ে ধারাবাহিকভাবে আরও নির্বাচনী জনসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তারা।

বিষয় : তারেক রহমান বরিশাল বিএনপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বরিশালে জহির উদ্দিন স্বপনের স্লোগান “ভোট দিবো কিসে-ধানের শীষে”

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশাল বেলস পার্কে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জনগণের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।

জনসভায় আরও বক্তব্য রাখেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ চলাকালে ভোট দিবো কিসে—ধানের শীষে”, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বেলস পার্ক এলাকা। উৎসাহ-উদ্দীপনায় ভরে ওঠে জনসভা প্রাঙ্গণ।

সমাবেশকে কেন্দ্র করে বেলস পার্ক ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল।

এ সময় বিএনপি নেতারা জানান, বরিশাল বিভাগজুড়ে ধারাবাহিকভাবে আরও নির্বাচনী জনসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তারা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪