ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার টরকী চরে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ।

বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার টরকীর চর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত এই উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়।

পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন খানের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষ ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ স্বপন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির ও এম. এ. গফুর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রোকন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. কুদ্দুস খান, প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শাহআলম মেম্বার।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুবেল খান, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম সুমন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন শরীফ, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মামুন ঘরামীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে এমন উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করছে।

বিষয় : গৌরনদী বরিশাল জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার টরকী চরে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ।

বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার টরকীর চর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত এই উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়।

পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন খানের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষ ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ স্বপন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির ও এম. এ. গফুর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রোকন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. কুদ্দুস খান, প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শাহআলম মেম্বার।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুবেল খান, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম সুমন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন শরীফ, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মামুন ঘরামীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে এমন উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪