ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে জামায়াতে ইসলামী প্রার্থীর সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে জামায়াতে ইসলামী প্রার্থীর সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা
ছবিঃ জামায়াতে ইসলামী প্রার্থীর সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : মোঃ সুজন শরীফ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খানের সঙ্গে গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) এশা নামাজের পর গৌরনদী উপজেলার একটি নির্ধারিত স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান। সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং দেশ ও জাতির কল্যাণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও জেলা কর্ম পরিষদ সদস্য এবং আসন পরিচালক মোঃ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আমির মাওলানা মোঃ আল আমিন, পৌর আমির ও উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারি রুহুল আমীন সবুজ, জেলা ব্যবসায়ী বিভাগের অর্থ সম্পাদক হাফেজ মুফতি মোঃ সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া বিভাগের সদস্য সাংবাদিক আবু হানিফ, সাংবাদিক বি এম বেলাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি জামান হোসেন, যুব বিভাগের সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলামসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গৌরনদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহসভাপতি মোঃ লোকমান হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক কাজী বাইজিদ রনি, দপ্তর সম্পাদক এসএম নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন খানসহ ফোরামের অন্যান্য সাংবাদিক সদস্যরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন উন্নয়ন সমস্যা, নির্বাচন সংক্রান্ত পরিবেশ, ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় প্রার্থী কামরুল ইসলাম খান সাংবাদিকদের সব প্রশ্ন মনোযোগসহকারে শোনেন এবং গঠনমূলক আলোচনা করেন।

সর্বশেষে সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয় : জামায়াত গৌরনদী বরিশাল সাংবাদিক ফোরাম

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে জামায়াতে ইসলামী প্রার্থীর সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪