ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির
ছবিঃ সংগৃহীত হেফাজত আমির

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘হারাম’ ও ‘জায়েজ নয়’—এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, মুসলমানদের কোনোভাবেই জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া উচিত নয়।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। শুক্রবার তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে বক্তব্য দিতে গিয়ে হেফাজত আমির বলেন, সমস্ত মুসলমানদেরও বলুন—তাদের (জামায়াতে ইসলামীকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।

এ সময় তিনি সরোয়ার আলমগীরকে ইঙ্গিত করে আরও বলেন, আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না। এটি জিহাদ। জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে।

বক্তব্যের একপর্যায়ে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও আখ্যায়িত করেন, যা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের আমির। তার এসব মন্তব্য প্রায়ই রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

হেফাজতে ইসলামের শীর্ষ নেতার এমন বক্তব্য নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিষয় : জামায়াত রাজনীতি হেফাজত আমির

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘হারাম’ ও ‘জায়েজ নয়’—এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, মুসলমানদের কোনোভাবেই জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া উচিত নয়।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। শুক্রবার তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে বক্তব্য দিতে গিয়ে হেফাজত আমির বলেন, সমস্ত মুসলমানদেরও বলুন—তাদের (জামায়াতে ইসলামীকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।

এ সময় তিনি সরোয়ার আলমগীরকে ইঙ্গিত করে আরও বলেন, আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না। এটি জিহাদ। জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে।

বক্তব্যের একপর্যায়ে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও আখ্যায়িত করেন, যা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের আমির। তার এসব মন্তব্য প্রায়ই রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

হেফাজতে ইসলামের শীর্ষ নেতার এমন বক্তব্য নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪