ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি রেজাউল করীম বলেছেন, যারা আজ দাঁড়িপাল্লা নিয়ে মাঠে নেমেছে তারা মূলত স্বার্থান্বেষী মহল। তাদের এক পাল্লায় রয়েছে আমেরিকা, আরেক পাল্লায় ভারত। আমরা আমেরিকার ইনসাফ চাই না, ভারতের ইনসাফও চাই না আমরা চাই ইসলামের ইনসাফ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, বিএনপি কিংবা জামায়াত কেউই বলেনি যে তারা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। তারা সবাই প্রচলিত ধারার রাষ্ট্রব্যবস্থার মধ্যেই দেশ চালাতে চায়। কিন্তু ইসলামী আন্দোলন বিজয়ী হলে ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করা হবে।
তিনি আরও বলেন, প্রচলিত আইন ও ব্যবস্থার কারণেই বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং চোরের দেশে পরিণত হয়েছিল। দেশের টাকা বিদেশে পাচার হয়ে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে। এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয়েছে।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা উন্নয়নের ফুলঝুড়ি দেখাতে পারবো না। তবে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি ঘর ছেড়ে পালায়, আর বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।
শেষে তিনি সব শ্রেণি-পেশার মানুষের প্রতি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাতপাখা প্রতীকের পক্ষে একটি ভোট পড়া মানেই ইসলামের পক্ষে একটি শক্তি বৃদ্ধি পাওয়া।
বিষয় : জামায়াত BNP মুফতি রেজাউল করীম
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন