গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবো। যারা নিয়মতান্ত্রিকভাবে আমাদের বিরোধিতা করতে চায়, তাদের জন্যও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতি করতে চায় এই নির্বাচনে তাদের জন্য নৌকার ভোটার হিসেবেও ধানের শীষে ভোট দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
ধানের শীষের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিরীহ ও শান্তিপ্রিয় নৌকার ভোটারদের সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান দায়িত্ব। যারা আগে ধানের শীষে ভোট দিয়েছেন তারা আবারও দেবেন, আর যারা কখনো দেননি তাদের ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, এই নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে একমাত্র ব্যালট হচ্ছে ধানের শীষ। এই বার্তা প্রতিটি অমুসলিম ভাই-বোনের কাছে পৌঁছে দিতে হবে বিএনপির নেতাকর্মীদের।
তিনি অমুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, প্রতিটি অমুসলিম ভাই-বোনের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের নিতে হবে। তারেক রহমানের পক্ষ থেকে তাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি, আর আমার পক্ষ থেকে এই দায়িত্ব আপনাদের ওপর অর্পণ করছি। কেউ যদি অমুসলিম ভাই-বোনদের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ নেবো এবং শাস্তি নিশ্চিত করবো।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিষয় : আগৈলঝাড়া BNP জহির উদ্দিন স্বপন নির্বাচন
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন