ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ধানের শীষের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল চারটায় আয়োজিত এই প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির হোসেন সরদার, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদার এবং বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু।

শেষ দিনের এই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ স্বপন সরদার। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মুকুল খান বলেন, আগামী ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

বিষয় : গৌরনদী বরিশাল nirbachon

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ধানের শীষের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল চারটায় আয়োজিত এই প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির হোসেন সরদার, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদার এবং বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু।

শেষ দিনের এই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ স্বপন সরদার। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মুকুল খান বলেন, আগামী ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪